কাঁথিতে অভিষেকের জনসভার 24 ঘন্টা আগে খুলে দেওয়া হয় অভিষেকের ছবি দেওয়া গেটের ব্যানার - The News Lion

কাঁথিতে অভিষেকের জনসভার 24 ঘন্টা আগে খুলে দেওয়া হয় অভিষেকের ছবি দেওয়া গেটের ব্যানার

 


দি নিউজ লায়ন ;    পূর্ব মেদিনীপুরের কাঁথি তে অভিষেকের জনসভার 24 ঘন্টা আগে ভাজপার গুণ্ডামি। ছেঁড়া হল তৃণমূলের পতাকা ব্যানার-ফেস্টু। খুলে দেওয়া হয় অভিষেকের ছবি দেওয়া গেটের ব্যানার। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি - ৩ ব্লকের দইসাইতে ডায়মন্ড হারবারের সাংসদ যুব তৃণমূল রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। 


তার আগে দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের উপর  কালীনগর বাস স্ট্যান্ডের কাছে সভার সমর্থনে লাগানো ব্যানার পোস্টার ছিঁড়লো শুভেন্দুর মদদপুষ্ট ভাজপার বহিরাগত দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীরা। শুক্রবার সকালে নজর আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার সমর্থনে লাগানো ব্যানার-পোস্টার ছেঁড়া অবস্থায় পড়ে আছে কালিনগর বাস স্ট্যান্ড এবং পাশাপাশি নয়ানজুলিতে।


সভার সমর্থনে গড়ে তোলা বাঁশের গেটে বাঁধা পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে।ঘটনাটা নজরে আসতেই উত্তেজনা ছড়ায়।স্থানীয় তৃনমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সাথে বিজেপি জড়িত। উদাহরণ দিয়ে তাঁরা জানিয়েছেন কয়েক দিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অনুগামী কনিষ্ক পন্ডা ছয় বছর আগে হামলার ঘটনায় অভিযুক্ত যুবক দেবাশিষ আচার্য কে পাশে বসিয়ে ফেসবুকে শাসিয়েছিলেন।


 তার কয়েকদিন পরেই এই ঘটনা ঘটেছে।উল্লেখ চন্ডীপুরে সভা মঞ্চে হামলা চালানো এই যুবকের পরিবার অভিষেক ব্যানার্জীর কাছে আবেদন জানিয়েছিলো  দেবাশীষকে ক্ষমা করে দেওয়ার জন্য।সেই আবেদনে সাড়া দিয়ে এই হামলাকারীকে ক্ষমা করেছিলেন অভিষেক। জেলা তৃণমূলের হুঁশিয়ারি বিজেপি গুন্ডামি করলে পাল্টা প্রতিরোধ হবে তার দায় বিজেপিকে নিতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.